NU ICT Guide লোগোNU ICT Guideআইসিটি ২১৯৯০৩ · ২১৯৯০৪

Teachable Machine-এ Fruit vs Flower মডেল

Classification model with Teachable Machine (Fruit vs Flower)

8 নম্বর · ~25 মিনিট · লাগবে: Chrome ব্রাউজার, ইন্টারনেট সংযোগ, ফল ও ফুলের ছবি (প্রতি শ্রেণিতে 5টি)

এই গাইড শেষে তুমি পারবে

  • Fruit ও Flower নামে 2টি ক্লাস বানাতে পারবে
  • প্রতি ক্লাসে 5টি ছবি দিয়ে মডেল Train করতে পারবে
  • নতুন 2টি ছবি দিয়ে মডেল Test করে ফল লিখতে পারবে

Teachable Machine (টিচেবল মেশিন) হলো Google-এর ফ্রি ওয়েব টুল — কোড না লিখেই ছবি দিয়ে একটি শ্রেণিবিন্যাস (Classification) মডেল শেখানো যায়। পরীক্ষাগারে কাজটি চার ভাগে হয় — দুটি ক্লাস বানানো, প্রতিটিতে অন্তত 5টি ছবি দেওয়া, মডেল প্রশিক্ষণ (Train), সবশেষে নতুন 2টি ছবি দিয়ে যাচাই (Test)।

ইন্টারনেটসহ একটি কম্পিউটার ও Chrome ব্রাউজার। Fruit শ্রেণির জন্য 5টি ফলের ছবি ও Flower শ্রেণির জন্য 5টি ফুলের ছবি — মোবাইলে তুলে কম্পিউটারে নাও, অথবা teachablemachine.withgoogle.com খুলে ওয়েবক্যামে সরাসরি তুলো।

সংশ্লিষ্ট থিওরি